৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি’র স্কুল ভিজিটিং কর্মসূচিশুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর ১২ থানায় একসাথে এ কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাদক, ইভটিজিং, সাইবার ইস্যু, ট্রাফিক রুলস, এবং সামাজিক অপরাধ যেমন বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। স্বত:স্ফূর্ত এ মুক্ত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা আরএমপি’র কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন।

আরও পড়ুনঃ   ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

মতবিনিময় সভায় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মাদক থেকে দূরে থাকতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অনুরোধ করেন। এছাড়াও সতর্ক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পরামর্শ প্রদান করেন। কেউ সাইবার অপরাধের শিকার হলে কীভাবে প্রতিকার পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেন।

তাছাড়া ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন জেনে ও মেনে নিরাপদে পথ চলা, নিয়ম মেনে রাস্তা পারাপারসহ প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহযোগিতা গ্রহণ করতে বলেন। রাস্তায় বিপদে পড়লে বা কেউ ইভটিজিং এর শিকার হলে আরএমপি’র সহযোগিতা নেওয়া বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করতে বলাসহ বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানবপাচার সংক্রান্ত সচেতনতামূলক পরামর্শ দেন।

আরও পড়ুনঃ   সেন্টুর দাফন-কাফনের ব্যয়ও বহন করলেন রাজশাহীর ডিসি

নিরাপদ নগরী গড়তে সামাজিক দায়বদ্ধতা থেকে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারএর নির্দেশে এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) সাবিনা ইয়াসমিন। স্কুল ভিজিটিং প্রোগ্রাম কর্মসূচিতে বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, বিট অফিসার, শিক্ষকমণ্ডলী ও ছাত্রী-ছাত্রীরা উপস্থিত ছিলেন। নগরীর ১২ থানার ৫১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ভিজিটিং প্রোগ্রাম পর্যায়ক্রমে চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST