৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মহানগরীরতে ফিল্মি কায়দায় বাসা থেকে তুলে নিয়ে যান মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি মো শরিফ (৪৫) কে। সন্ত্রাসীরা গুরতর জখম করে থানায় সোপর্দের অভিযোগ উঠেছে।

গত (৩রা জুন) মতিহার থানায় এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী মোসা: বুলবুলি (৪৫)।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ বুলবুলি (৪৫) এর স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন যাবত পাবনার মানসিক হাসপাতালের ডাক্তার মামুন এর অধীনে চিকিৎসারত আছেন এবং নিয়মিত ঔষধ খেয়ে থাকেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন শরিফ মাঝে মধ্যেই মাথায় সমস্যা তৈরি হয় এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

গত ১লা জুন সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মতিহার থানাধীন চোদ্দপায় মোড়ে ১নং বিবাদীর সাথে আমার ভারসাম্যহীন স্বামী গল্প করা কালীন ১নং বিবাদী তার সাথে ইয়ার্কি-ফাজলামি করে একপর্যায়ে আমার স্বামীকে নানা মূখী উত্তেজিত করে। পরে আমার স্বামী রাস্তায় পড়ে থাকা ইটের ছোট্ট টুকরো দিয়ে ১নং ব্যাক্তিকে মাথায় আঘাত করেন। কেননা আগেই বলা হয়েছে মোঃ শরিফ একজন মানসিক ভারসাম্যহীন। তারপরে ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মাথা কিছুটা ঠান্ডা হলে মানে (সে হুসে ফিরে) এলে ১নং বিবাদীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে বিবাদীগন কিছুটা সুস্থ হলে আমার স্বামীর ওপর রাগ করে শরিফ এর নামে নগরীর মতিহার থানা গত ২ জুন অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগ দায়ের করার পর বিবাদী মোঃ আহাসান, মোঃ টিটু,সাঈদসহ অঙ্গাত নামা ৩/৪ জন মিলে ওই ভারসাম্যহীন শরিফ এর বাসায় রাত্রি ৯.১০ মিনিট এর সময় ছদ্মবেশে বাসায় প্রবেশ করেন। পরে বাসায় প্রবেশ করার পর আমার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচারণ করেন এবং আমার স্বামী শরিফ কে বাসা থেকে তুলে নিয়ে যেতে চাই। তখন আমি মোসাঃ বুলবুলি তাদের কে বাধা দিলে বিবাদীরা আমাকেও লাথি মেরে ফেলে দেয় এবং আমি ছিটকে গিয়ে ঘরের দরজার কাছে পড়ে যায়। তখন আমার ছেলের বউ মরিয়ম (২২) ঠিক একই ভাবে বাধা দিতে গেলে তাকেও গুরুতর জখম করেন। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও বিবাদীগন তাদের বাসা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্নের চেইন জ্বোর পূর্বক ছিনিয়ে নেই।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদীরা মোঃ শরিফ (মানসিক ভারসাম্যহীন) কে জাহাজঘাট ঈদগাহ ময়দানে দেশীয় অস্ত্র দিয়ে বেধরক আঘাত করেন এবং ঘটনাস্থলে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ১ং বিবাদী আহাসান টানতে টানতে নিয়ে জোরপূর্বক থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন। উক্ত ঘটনার স্বাক্ষী হিসেবে এলাকা বাসী উদ্যত হয়েছেন এবং সরজমিনে যা ঘটনা ঘটেছে তা তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ   মোবাইলে নারীকণ্ঠে প্রবাসীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৩

এই বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোবারক পারভেজ জানান ” সুষ্ঠ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যদি মানসিক রুগী হয় সে বিষয়ে আদালতের নির্দেশে আমরা ব্যবস্থা গ্রহণ করবো”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১০

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১১

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৩

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৪

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৫

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৬

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৭

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৮

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST