৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কৌতূহলী বন্ধুদের জন্য মধুমিতার বার্তা

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। টিভি পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অধিকাংশ ভক্তের কাছে তিনি এখনও পাখি নামেই পরিচিত।

মাঝে মাঝে কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই ডানা মেলে পাহাড়ের দেশে পাড়ি জমান পাখি খ্যাত এই নায়িকা। সম্প্রতি চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়ে আবারও ছুটে যান পাহাড়ের দেশে।

কিন্তু তার ভক্ত অনুসারীদের কৌতূহলের যেন কমতি নেই। অনেকের প্রশ্ন, মধুমিতা যখন বাইরে কোথাও ঘুরতে যায়, তখন তার ছবিগুলো কে তুলে দেন। ভক্তদের এমন প্রশ্নের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে পরিষ্কার জানিয়ে দেন, কে তার ছবি তোলেন, এবং এই মুহূর্তে অভিনেত্রীর সঙ্গে কে রয়েছেন।

আরও পড়ুনঃ   অনন্যা ফাতিমা এখনো সিঙ্গেল!

সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা ওই ভিডিও তে দেখা যায়, চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এর মধ্যে পাহাড়ে চড়েছেন মধুমিতা। ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, রহস্য উন্মোচন; ভিডিওটি আমার কৌতূহলী বন্ধুদের জন্য।

মধুমিতার কথায়, ‘অনেকের প্রশ্ন, বাইরে ঘুরতে গেলে কে আমার ছবি তুলে দেয়। ওই যে তাকে দেখা যাচ্ছে’। কথাটি বলেই ক্যামেরা ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে নেন অভিনেত্রী। দেখা যায়, তার সঙ্গে রয়েছেন একজন স্থানীয় ব্যক্তি। অর্থাৎ সেখানকার গাইডরাই তার ছবি তুলে দেন বলে প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   আ.লীগ নেতা ও রাবির সাবেক অধ্যাপককে পুলিশে দিল জনতা

 

বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন মধুমিতা সরকার। এই মুহূর্তে ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। কাজ করেছেন দক্ষিণী ছবিতেও। কিন্তু অভিনয়ের চেয়ে মধুমিতা বেশি আলোচনায় থাকেন তার খোলামেলা রূপের জন্য।

 

সর্বশেষ এই অভিনেত্রীকে ‘চিনি-২’ সিনেমায় দেখা গেছে। এছাড়াও হিন্দি সিনেমাতেও খুব শিগগির তাকে দেখা যাবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST