৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ক্রীড়া মন্ত্রণালয়ে ২০০ কোটি টাকা চাইলো বাফুফে

অনলাইন ডেস্ক : ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ২০০ কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় উভয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাফুফে ২০২২-২৩ অর্থ বছরে সরকারের কাছে চার বছর মেয়াদী প্রকল্পে ৪৫০ কোটি টাকা চেয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় হয়ে সেই ফাইল গিয়েছিল অর্থ মন্ত্রণালয়ে। সেই সময়ের প্রেক্ষাপট ও সামগ্রিক বাস্তবতায় অর্থ মন্ত্রণালয় বাফুফের সেই আবেদনে অসম্মতি জানায়। ফলে বাফুফের প্রকল্প সেখানেই সমাপ্তি ঘটে। এক বছর পর আবারও বাফুফে সরকারের কাছে বড় অঙ্কের আর্থিক সাহায্য চেয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্বাক্ষরিত চিঠি পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ   এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের কর্মবিরতি কর্মসূচি

নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ধারাবাহিকভাবে ফেডারেশনগুলোর সঙ্গে বসেছেন। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিল বাফুফেও। সেই সময় বাফুফের প্রতিনিধি দল সরকারের পক্ষ থেকে ১০০ কোটি টাকা সিডমানি চেয়েছিল। সেই আমানতের বিপরীতে প্রাপ্ত সুদ থেকে ফুটবল পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করার পরিকল্পনা দিয়েছিল বাফুফে। নতুন ক্রীড়া মন্ত্রী অবশ্য সিডমানির চেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

সরকারের গত মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাফুফেকে আলাদা আর্থিক সহায়তা করেছিলেন। সেই অর্থের সঠিক হিসাব ও নিদের্শনা অনুসরণ করতে ব্যর্থ হয়েছে বাফুফে। অর্থাৎ, অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পূর্বের রেকর্ড তেমন ইতিবাচক নয়।

সরকারি অর্থের মতো ফিফা ফান্ডের ব্যয় নিয়েও বাফুফের অসঙ্গতি রয়েছে। ফিফা ফান্ডের অর্থ দিয়ে কেনাকাটায় অসঙ্গতির জন্য বাফুফের সাবেক সাধারণ সম্পাদক, অর্থ কর্মকর্তা ও অপারেশন্স ম্যানেজার নিষিদ্ধ হয়েছেন। ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে আর্থিক জরিমানার শিকার হয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST