৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

৭০ ধর্মীয় প্রতিষ্ঠানকে টিআর বরাদ্দ দিলেন বাহাউদ্দিন নাছিম

অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনে ২০২৩-২৪ অর্থবছরে টিআরের জন্য বরাদ্দকৃত ৭১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা ৬১টি মসজিদ ও মাদ্রাসা, ৭টি মন্দির, একটি চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহীসহ ৭০ ধর্মীয় প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে প্রদান করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।

মঙ্গলবার ( ৪ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে নিজ কার্যালয়ে এসব ধর্মীয় উপাসনালয়ের কর্তৃপক্ষের কাছে তিনি চেক হস্তান্তর করেন।

ঢাকা-৮ আসনের আওতাধীন মতিঝিল, রমনা, পল্টন, শাহাবগ ও শাহাজাহানপুরের ৭০টি ধর্মীয় উপাসনালয়ের মধ্যে কমলাপুর জামে মসজিদ, ফকিরাপুল জামে মসজিদ, আরামবাগ জামে মসজিদ, টি অ্যান্ড টি কলোনি জামে মসাজিদ, মতিঝিল কলোনি মসজিদ, খিলগাও বাজার জামে মসজিদ, পুরানা পল্টন জামে মসজিদ, দুদক জামে মসজিদ, ঢাকা মেডিকেল কেন্দ্রীয় জামে মসজিদ, পীর ইয়ামিনি জামে মসজিদ, ফকিরাপুলের তায়ালিমুল কুরআন মাদ্রাসা, খিলগাওয়ের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, শান্তিনগর বাজার মাদ্রাসাসহ ৬১টি মসজিদ ও মাদ্রাসা, টিটি পড়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, রমনা কালি মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ ৭টি মন্দির, সেন্ট মেরীজ ক্যাথেড্রাল চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী শিখ মন্দির রয়েছে।

আরও পড়ুনঃ   রেলের জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা স্থাপনা সরানোর নির্দেশনা

এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় এদেশের জনগণের কথা চিন্তা করে। তারা জনগণের উন্নয়নে কর্মসূচি হাতে নিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা চায় যাতে এদেশের জনগণ ভালো থাকে। তাই তিনি দেশের মানুষের জন্য ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নানা বরাদ্দ দিয়ে থাকেন। তারই একটি অংশ যা আমি আমার আসনের জন্য বরাদ্দ পেয়েছি, তা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদান করেছি। আগামী দিনেও যাতে এ আসনের প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে তার জন্য আমি কাজ করে যাব।

আরও পড়ুনঃ   যশোর মনিহার সিনেমা হল সিনেপ্লেক্সের যুগে পা রাখলো 

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের জনগণ আমাকে ভরসা করে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার জায়গা থেকে তাদের যে স্বপ্নগুলো রয়েছে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ আসনের জনসাধারণের যে সমস্যাগুলো রয়েছে আস্তে আস্তে সবগুলোরই নিরসন হবে ইনশাআল্লাহ। জনগণ আমাদের সাথে আছে। কেউ আমাদের এই অগ্রগতিকে থামিয়ে দিতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST