২৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাফায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ প্রস্তাবের খসড়া তৈরি করেছে আলজেরিয়া

অনলাইন ডেস্ক : আলজেরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে রাফাহতে ইসরায়েলি হামলার সমাপ্তি এবং একটি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ আহবান জানিয়ে খসড়া প্রস্তাব পেশ করেছে। এএফপি খসড়া প্রস্তাবটি দেখেছে উল্লেখ করে এ কথা জানায়।
অঅন্তর্জাতিক আদালতের নির্দেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের চাপ উপেক্ষা করে ইসরায়েল রাফাহ শহরে সামরিক অভিযান পরিচালনা করছে। গাজা যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নিয়েছে। এতে রাফাহ জনাকীর্ণ শহরে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক আদালত গত সপ্তাহে ‘দখলদার শক্তি ইসরায়েলকে অবিলম্বে রাফাহতে যুদ্ধ বন্ধ এবং অন্য যেকোন পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেয়।’ এই রায়ের প্রেক্ষিতে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে।
এই খসড়া প্রস্তাবে ‘সকল পক্ষের অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে এবং এছাড়াও সকল জিম্মিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে।’
রাফায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে রোববার ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত হয়েছে। এই হামলায় ঘটনায় আন্তর্জাতিকভাবে নিন্দার তোপের মুখে পড়ে ইসরায়েল। এই ঘটনার পর আলজেরিয়া মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে।
গাজার এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার রাফাহ শহরের পশ্চিমে বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলের আরেকটি হামলায় আরও ২১ জন নিহত হয়েছে।
জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত অমর বেন্দজামা কবে নাগাদ প্রস্তাবটি ভোটের জন্য উপস্থাপন করা হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি।
চলতি সপ্তাহে এটি ভোটের জন্য উপস্থাপনের আশা প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ‘আমরা আশা করি এটি যত তাড়াতাড়ি সম্ভব করা যেতে পারে। কারণ, এর সঙ্গে জীবন রক্ষার বিষয়টি জড়িত।’
জাতিসংঘে ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস ডি রিভেরা পরিষদের বৈঠকের আগে বলেছেন, ‘কাউন্সিলের জন্য এই বিষয়ে পদক্ষেপ নেয়ার এটি চূড়ান্ত সময়। এটি জীবন মৃত্যুর জন্য জরুরি বিষয়।’
৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার জবাবে ইসরায়েলের প্রতিশোধমূলক নৃশংস অভিযান শুরুর পর থেকে নিরাপত্তা পরিষদের এটি একটি ঐক্যবদ্ধ অবস্থান।
মানবিক সহায়তার প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে দু’টি প্রস্তাব পাস করার পর মার্চ মাসে কাউন্সিল অবিলম্বে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাসের আহ্বান জানালে ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাধার কারণে তা অবরুদ্ধ হয়।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST