২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিল্পায়নের চেষ্টা করে যাচ্ছি: এমপি বাদশা

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেন, রাজশাহীতে কর্মসংস্থানের অভাব রয়েছে। এটিকে গুরুত্ব দিয়ে রাজশাহীর জন্য উপযোগী শিল্পায়নের চেষ্টা করে যাচ্ছি। কারণ শুধু সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছেন। উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। সে প্রকল্পগুলোর বিষয়ে কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে চিকিৎসা, কণ্যাদায় ও মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইনসাব জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংসদ আরও বলেন, রাজশাহীতে কৃষিভিত্তিক উন্নয়নের দিকটিকে গুরুত্ব দেয়া হচ্ছে। কৃষি পণ্য পরিবহণে বর্তমানে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু আছে। এ সেবাকে কিভাবে আরও সম্প্রসারিত করা যায় সে লক্ষ্যে কাজ করছি। নিমার্ণ শ্রমিকরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।
উপস্থিত ছিলেন, কমিটির সহসভাপতি মো. নাসির, মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো. হারুণ অর রশিদ, কবির হোসেন, অর্থ সম্পাদক মুকুল আলী প্রমুখ। অনুষ্ঠানের শেষে চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST