২৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ হোক, গড়ে উঠব একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলীর বাস্তবায়নে) বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান।

আরও পড়ুনঃ   পাবনায় আগুনে পুড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। পুষ্টি বৈষম্য দূর করে প্রতিটি মানুষের কাছে পুষ্টির বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. শফিউল ইসলাম, ডা. ফিরোজা পারভিন (শিশু), ডা. মো. মামুন-উর রশিদ (মেডিসিন), ডা. পম্পা চন্দ্র (ত্বক ও যৌন), ডা. শফিউল আজম (সার্জারি), ডা. মো. মুনজুর রহমান সরকার (অর্থোপেডিক্স), ডা. জান্নাতুল ফেরদৌস (গাইনি) এবং আরএমও ডা. ফিরোজা খাতুন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

এছাড়াও মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নেসা, সহকারী সার্জন ডা. মোহাম্মদ আব্দুল মতিন, ডা. তাসনিয়া হোসেন, ডা. মো. ফাইম ফয়সাল, ডা. মো. তাওহিদ হাসান, ডা. তানজিলা খাতুন, ডা. ফোরহানা কবির, ডা. আবদুল্লাহ আল মুনতাসির ও ডা. মৌমিতা রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী সাত দিন ব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও পুষ্টি বিষয়ক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST