২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

শপথ নিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ

ছবি: নির্বাচিত ২৩টি উপজেলার চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহী বিভাগের নির্বাচিত ২৩টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর আজ সোমবার (২৮ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবনির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা বাছাই হয়েছেন একটি অবাধ, নিরপেক্ষ এবং সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। আপনারা অনেক কষ্ট করেছেন, ভোটারদের দ্বারে দ্বারে গেছেন এবং অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে অনেক আকাক্সক্ষা নিয়ে নির্বাচিত হয়েছেন। এখন আপনাদের দায়িত্ব অনেক। সে দায়িত্ব হচ্ছে ভোটার এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করা। তার জন্য প্রয়োজন একটি সুন্দর পরিকল্পনা।

আরও পড়ুনঃ   রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

ছবি: নির্বাচিত ২৩টি উপজেলার ভাইস চেয়ারম্যান

হুমায়ূন কবীর বলেন, জনপ্রতিনিধিরা সামগ্রিক যোগ্যতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতার ভিত্তিতে কোনো সমাজ বা জাতিকে বিনির্মাণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে একটি অনুন্নত দেশ থেকে উন্নয়নের রোল মডেলে নিয়ে গেছেন, তার মূল কারিগর কিন্তু জনপ্রতিনিধিরা। আমরা শুধু আপনাদের সঙ্গে সাচিবিক দায়িত্ব পালন করবো।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে। আপনারা প্রতিপক্ষের প্রতি ক্ষোভ রাখবেন না। ন্যায়পরায়ণতার সাথে সকলে মিলে কাজ করবেন।

আরও পড়ুনঃ   রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণে তথ্য ও সম্প্রচার সচিব

ছবি: নির্বাচিত ২৩টি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান

এ সময় তিনি তারুণ্যে শক্তিকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত জিআইজি ফয়সল মাহমুদ, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST