২৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ১০০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ী ও ১০ জন মাদকসেবি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১০ টায় মহানগরীর মতিহার থানার বসুয়া অচিনপুর এলাকায়অভিযান চালিয়ে ৭ মাদক ব্যবসায়ীসহ মাদকসেবি আরো ১০ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি মতে ধৃত মাদক ব্যবসায়ীরা হলো- রাজপাড়ার ডিঙ্গাডোবার মৃত বইনুদ্দিন শেখের ছেলে বাবলু (৬২), বসুয়া অচিনতলার মৃত জান মোহাম্মদের ছেলে মনির (৩৯), সিরাজুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৪০), দাশপুকুরের মৃত জয়নুদ্দিরে ছেলে আশরাফ আলী (৫২), বসুয়ার মৃত নূর মোহাম্মদের ছেলে মেজদার আলী (৫৫), চণ্ডিপুরের মৃত আবৃল হোসেনর ছেলে বাদল (৪৪) এবং বসুয়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল (৫০)।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

ধৃত মাদকসেবিরা হলো- বহরমপুরের অখিল কুমারের ছেলে অপু কুমার (২৪), তেরখাদিয়ার হাবিববুর রহমানের ছেলে সজিব (২৬), সাহেব আলীর ছেলে সোহেল (২৮), খোকন আলীর ছেলে জনি (২৫), হাবিবুরের ছেলে উজ্জল (৩০), সাইদুর রহমানের ছেলে আজিজুল (২৭), মৃত রুস্তম আলীর ছেলে ফরহাদ (৩৪) এরা সবাই বহরমপুরের। নতুন বিলসিমলার তোতা বিশ্বাসের ছেলে হাসান (৩৫), একরামুলের ছেলে এত্তাকুল হক (২৭), মনিরের ছেলে বন্ধন (২৬)।

ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন ১৫ টি, সিমকার্ড ২৪ টি, কলকি ৪ টি, লোহার কাটার ৩ টি, কাঠের টুকরা ৪ টি জব্দ করা হয়।
উল্লেখ্য, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক কারবারীর সাথে জড়িত। এলাকার বিভিন্ন মাদকসেবিদের কাছে গাঁজা পুরিয়া হিসেবে বিক্রয় করে আসছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

যার ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং জনসাধারণেল শান্তি বিনষ্ট ও বিরক্তি সৃষ্টি হচ্ছে। র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সেবনরত অবস্থায় আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST