২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : ২১ জুলাই রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রাম হতে বিকাল ০৪:৩০ টায় একজন মাদক কারবারিকে ৩০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মাহবুব আলম (২১)। মোঃ মাহবুব আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মৃত মাইনুল ইসলামের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত ২১ জুলাই বিকাল ০৪:০০ টায় গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চরআষাড়িয়াদহ হতে পদ্মা নদী পার হয়ে মাটিকাটা ইউনিয়নের পশ্চিম ভাটোপাড়া গ্রামস্থ ফুলতলা ঘাটে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত ২১ জুলাই বিকাল ০৪:২০ টায় অভিযান পরিচালনা করে। থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্তের দেহ তল্লাশি করে অভিযুক্তের হাতে থাকা পান্ডা লেখা এক জোড়া ৪২ সাইজের খয়েরি স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

প্রসঙ্গত উল্লেখ্য, হেরোইন উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ সামিরুল ইসলাম নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত’দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ একটি মামলা রুজু হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১১

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১২

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৪

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১৭

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৮

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST