২২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে ২৪ হাজার জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরে ২৪ হাজার জাল টাকাসহ রিপন হোসেন (৩৩) এবং তার স্ত্রী লাবনী আক্তার রিমু (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (২১ মে) দিনগত রাত ১০:৩০ টার দিকে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং পুত্রবধু লাবনী আক্তার রিমু। বুধবার (২২ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২ এর কমান্ডার হাসান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে সার্টিফিকেট জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

রাজশাহী র‌্যার-৫ এর নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২এর কমান্ডার হাসান মাহমুদ জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় রিপন হোসেন ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু’র কাছ থেকে এক হাজার টাকার ১২টি নোট এবং পাঁচশ টাকার ২৪ টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে আগুনে ভস্মীভূত ৬ দোকান

র‌্যাব আরো জানায়, রিপন এবং তার স্ত্রী রিমু সঙ্ঘবদ্ধ জালিয়াতচক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST