২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুর উপজেলা নির্বাচনে শরিফুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ২৭ হাজার ৩৭২ ভোট। প্রাপ্ত ভোটের ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ ১৪ হাজার ৭৪১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মজিদকে ভোটের ব্যবধানে পেছনে ফেলে প্রথমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রভাষক শরিফুজ্জামান শরিফ।

এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টিওউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মণ্ডল। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ফিরোজ তালা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৫১ ভোট। ৪ হাজার ৪৮৩ ভোটের ব্যবধানে আব্দুল কাদের মন্ডল নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুল কাদের।

আরও পড়ুনঃ   নাটোরের ৭ থানার ওসিকে বদলি

অপরদিকে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কহিনুর বেগম কলস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৬ ভোট। ৫৬১ ভোট বেশি পেয়ে বানেছা বেগম টানা চতুর্থবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দুর্গাপুর উপজেলার একটি পৌরসভা ও ৭ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ৬৭টি। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পেয়ে রাত ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন ছাড়াও উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়।

আরও পড়ুনঃ   ডিভোর্সের ৭ বছর পর মধ্যরাতে গৃহবধূকে হত্যাচেষ্টা

দুর্গাপুর উপজেলায় এবার হালনাগাদ সহ মোট ভোটার ছিলো এক লাখ ৫৯ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন একজন।

এদিকে প্রথমবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের তরুণ উদীয়মান নেতা শরিফুজ্জামান শরিফকে অভিনন্দন জানিয়েছেন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST