২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার

Oplus_0

স্টাফ রিপোর্টার : দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে দূর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার।

মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এসময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানে আশ্বস্ত করেন। সেখানে বৃষ্টি উপেক্ষা করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি বেশি ছিল।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সকাল ৮টা থেকে দূর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলায় ২৬৭টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃষ্টির কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও সময়ের সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।

আরও পড়ুনঃ   দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

তিনি আরো জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও থেকে এখনো পর্যন্ত বড় কোন সহিংসতার খবর পাইনি। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্বাচ্ছন্দ্যে ও উৎসবমুখোর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে আমরা অঙ্গীকারবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া দেবাশীষ বসাক।

দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কল্যাণ চৌধুরী জানান, দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দূর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলায় শান্তিপূর্ণ ভোট শুরু হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। বিশৃঙ্খলা মোকাবিলায় পুলিশ, র‌্যাব, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ   আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

তিনি আরো জানান, পুঠিয়া উপজেলার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮ ও ভোট কক্ষের সংখ্যা ৫১৩, দুর্গাপুরে ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭ ও ভোট কক্ষের সংখ্যা ৪৭২, বাগমারায় ভোট কেন্দ্রের সংখ্যা ১২২ ও ভোট কক্ষের সংখ্যা ৭৪৭ টি। পুঠিয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৯৮ জন।

এর মধ্যে নারী ভোটার ৯১ হাজার ৮৬২ জন এবং পুরুষ ভোটার ৯০ হাজার ১৩৬ জন। দুর্গাপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১লাখ ৫৯ হাজার ৯৩২ জন- এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮০ হাজার ৫১ জন এবং নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন। বাগমারা উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭১ জন- এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৫৮২ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST