১৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সিএনজি মালিক সমিতির সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়

শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে সিএনজি পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও জনবান্ধব করতে সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় সিএনজি পরিবহন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা, যানবাহন পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত, প্রস্তাবনা ও সমস্যার কথা তুলে ধরেন।

আরও পড়ুনঃ   সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং আইনসম্মত ও যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় তিনি সিএনজি চালক ও মালিকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণ, মহাসড়কে (হাইওয়েতে) সিএনজি পরিচালনা থেকে বিরত থাকা এবং কোনো চালক যেন যাত্রীর মালামাল বা মূল্যবান জিনিসপত্র ছিনতাই কিংবা আত্মসাতের মতো অপরাধে জড়িত না হন, সে বিষয়ে সতর্ক করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

তিনি বলেন, একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১০

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১১

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১২

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৩

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৪

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৫

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৭

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৮

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৯

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST