১৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ‘ফুঁ বল’ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা ‘ফুঁ বল চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে।

স্টাফ রিপোর্টার : ফুঁ দিয়ে বলে গোল করে নগদ ২ লাখ টাকা জিতে নেওয়ার ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা ‘ফুঁ বল চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের উদ্যোগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ভদ্রা মোড়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে নির্মাণশ্রমিকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, রাজশাহীতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ৩০টি দল অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের খেলা শেষে দেশের ১২টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ মোট ২৪টি দল ঢাকায় অনুষ্ঠিত মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

মূল পর্বে অংশ নিতে ঢাকায় অবস্থানকালে খেলোয়াড়দের ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় বহন করবে আকিজ গ্রুপ।

আরও পড়ুনঃ   আরটিজেএ নবনির্বাচিত কমিটির সঙ্গে শরীফ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে নগদ ২ লাখ টাকা, রানার্স-আপ দল পাবে ১ লাখ টাকা এবং সর্বোচ্চ গোলদাতার জন্যও রাখা হয়েছে ১ লাখ টাকা পুরস্কার।

প্রতিযোগিতার পাশাপাশি আকিজ গ্রুপ তাদের ‘আকিজ প্লাম্বিং পাইপ’-এর বিভিন্ন বৈশিষ্ট্যও তুলে ধরে। প্রতিষ্ঠানটির দাবি, সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি এই থ্রেডলেস (প্যাঁচবিহীন) পাইপ বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া সুয়ারেজ লাইনের জন্য এসডব্লিউআর (ঝডজ) পাইপ ও বোরিং পাইপও গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত পাঁচ বছর ধরে বাজারে থাকা এ পণ্যটি গত মাসে সারাদেশে ২০ কোটি টাকার বেশি বিক্রি হয়েছে এবং বর্তমানে বিদেশেও রপ্তানি হচ্ছে। শতভাগ ফুড গ্রেড রেজিন দিয়ে তৈরি ও বিশ্বখ্যাত এনএসএফ (ঘঝঋ) সনদপ্রাপ্ত এই সীসামুক্ত (খবধফ-ভৎবব) পাইপ পানির জন্য নিরাপদ বলে দাবি করেছে কোম্পানিটি। ‘বিল্ডিং যতদিন, আকিজ পাইপ ততদিন’ স্লোগানে পণ্যটির লাইফটাইম গ্যারান্টিও দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত

আকিজ গ্রুপের রাজশাহী এরিয়ার সেলস ম্যানেজার মোহাম্মদ যেলাল হোসেন বলেন, ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। রাজশাহী অঞ্চলের পাঁচটি জেলায় আকিজ প্লাম্বিং পাইপের ব্যাপক চাহিদা রয়েছে। গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য সরবরাহে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১০

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১১

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৩

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৪

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৫

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৬

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৭

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৮

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST