৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আরটিজেএ নবনির্বাচিত কমিটির সঙ্গে শরীফ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

আরটিজেএ নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী-১ বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

এ উপলক্ষে রোববার রাতে রাজশাহীর অলোকার মোড়ে অবস্থিত মাস্টারশেফ রেস্তোরাঁয় এক সৌজন্য বৈঠকের আয়োজন করা হয়। এ সময় মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন আরটিজেএর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন আরটিজেএর নবনির্বাচিত সভাপতি এনটিভির বিশেষ প্রতিনিধি শ. ম. সাজু, সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান রাসেল মুস্তাফিজসহ ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ   অন্যের আনন্দকে নিজের খুশি মনে করতে হয় রাসেলদের

মতবিনিময়কালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং সংবাদকর্মীদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আরও উৎসাহিত করেন। এ সময় তিনি তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন।

সৌজন্য বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরন্য কুসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   সুজানগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহে নিজের আন্তরিকতার কথা জানান।

বৈঠকে আরটিজেএর সহ-সভাপতি আবদুল জাবিদ অপু, কোষাধ্যক্ষ আবরার শাঈরসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরটিজেএ নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী-১ বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১২

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৪

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৫

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৬

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৭

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৮

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৯

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST