৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

মেসিদের কাছে নাটকীয় হার, বীরের বিদায়ে গর্বিত মিশর

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : চরম নাটকীয়তা, অনবদ্য ফুটবল এবং শেষ মুহূর্তের হৃদয়ভাঙা পরিণতিতে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফারাওদের দেশ মিশর। রাউন্ড অব সিক্সটিনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একসময় ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটের ঝড়ে ৩-২ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভেঙে যায় তাদের। তবে এই পরাজয়ের পরও গোটা মিশরজুড়ে এখন আলোচনায় তাদের ফুটবলারদের সাহসী ও লড়াকু পারফরম্যান্স।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে মিশর। প্রথমার্ধে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যায় দলটি। এরপর দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর দুর্দান্ত গোল ব্যবধান ২-০ করেন। এর আগে প্রথমার্ধেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দিয়ে নায়ক বনে যান মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইব। তখন কায়রো, গিজা ও আলেকজান্দ্রিয়াসহ দেশের বিভিন্ন শহরে জড়ো হওয়া সমর্থকেরা কোয়ার্টার ফাইনালের স্বপ্নে বিভোর হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ   ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে - ভূমিমন্ত্রী

তবে ম্যাচের শেষ ভাগে বদলে যায় পুরো দৃশ্যপট। ৭৯তম মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। মাত্র চার মিনিট পর লিওনেল মেসি সমতা ফেরান। এরপর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা। সেই গোলের সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে যায় পুরো মিশর।

এই নাটকীয় হারের পর মিশরীয় সমর্থকদের মধ্যে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ম্যাচের গুরুত্বপূর্ণ এক পর্যায়ে অধিনায়ক মোহাম্মদ সালাহকে ফাউল করা হলেও রেফারি সেটি উপেক্ষা করেন। সমর্থকদের দাবি, সেই সিদ্ধান্ত থেকেই আর্জেন্টিনার গোলের সুযোগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে দাবি করেছেন, পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে মিশর বঞ্চিত হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অন্যদিকে, পরাজয়ের মধ্যেও প্রশংসায় ভাসছেন প্রধান কোচ হোসাম হাসান। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর নানা সমালোচনার মুখে পড়লেও এবারের বিশ্বকাপে দলকে যেভাবে সংগঠিত করেছেন, তা মিশরের সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে বলে মনে করছেন অনেক সমর্থক। টুর্নামেন্ট চলাকালে গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করায়ও তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গ হলেও মিশরের ফুটবলারদের লড়াই দেশটির মানুষের মনে গর্বের জায়গা করে নিয়েছে। পরাজয়ের বেদনা, রেফারিং নিয়ে ক্ষোভ—সবকিছুর মাঝেও একটাই কথা উচ্চারিত হচ্ছে মিশরজুড়ে, ম্যাচ হারলেও তাদের ছেলেরা বীরের মতোই লড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST