১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিয়ে বিদায় রয়েসের

অনলাইন ডেস্ক : মার্কো রয়েসকে মিস্টার বুরুশিয়া ডর্টমুন্ড বললে খুব একটা অত্যুক্তি হয়না। দীর্ঘ ২৪ বছর ছিলেন ক্লাবের অবিচ্ছেদ্য অংশ। অ্যাকাডেমি থেকে মূল দল সব পর্যায়েই খেলেছেন। দীর্ঘ ১২ বছর পেশাদারি ক্যারিয়ার পার করেছেন ডর্টমুন্ডের হলুদ-কালো জার্সিতে। গতকাল শনিবার সেই ক্লাবের হয়ে খেলেছেন নিজের শেষ লিগ ম্যাচ।

ঘরের মাঠেই সেই ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে রয়েসের। নিজের বিদায়টাও রাঙিয়ে নিতে ভুল করেননি। সিগন্যাল ইদুনা পার্কের বিখ্যাত ইয়েলো ওয়ালের সামনে করেছেন এক গোল। আর অ্যাসিস্টও করেছেন একটি। ডার্মস্টাডের বিপক্ষে সেই ম্যাচে ৪-০ গোলের জয়ে ডর্টমুন্ডও যেন স্মরণীয় এক বিদায় দিল রয়েসকে।

আরও পড়ুনঃ   ট্রাকমালিক ও ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

আর বিদায়ের পর ভক্তদের অভিনব এক উপহারে চমকে দিয়েছেন রয়েস। জার্মানি বরাবরই বিয়ারের জন্য বিখ্যাত। দেশটিতে ব্যাপক জনপ্রিয় এই পানীয়। বিদায় নেয়ার আগে ৮০ হাজার সমর্থককে সেই বিয়ারই খাওয়ালেন এই জার্মান মিডফিল্ডার।

ডার্মস্টাড ম্যাচে ৮২ মিনিটে রয়েসকে তুলে নেন কোচ। পেয়েছেন স্ট্যান্ডিং ওভেশন। পরে ম্যাচ দেখতে আসা ৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিয়েছেন তিনি। বিদায় বেলায় রয়েস বলে গেলেন, ‘নিজেদের মাঠে খেলার এটাই শেষ। বিষয়টা উপভোগ করতে চেয়েছিলাম। মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তাদের কিছু দিতে চেয়েছিলাম। ইয়োলো ওয়ালদের আবহটা খুবই সুন্দর লাগছে। আমি আরও আসব।’

আরও পড়ুনঃ   একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, শনাক্ত আরও ১১০৭

এক যুগের বরুশিয়া ক্যারিয়ারে ৪২৭ ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী রয়েস। ক্লাবের হয়ে যে তিনজন ১০০ গোল ও ১০০ অ্যাসিস্টের জোড়া রেকর্ড ছুঁয়েছেন, তাদের মধ্যে তিনি একজন। দ্য ব্লাক এন্ড ইয়োলোদের হয়ে ১৭০ গোল করেছেন তিনি, অ্যাসিস্টের সংখ্যা ১৩১। জিতেছেন ৪টি শিরোপা।

অবশ্য বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে আরও একটা ম্যাচ খেলা বাকি রয়েসের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ বাকি আছে তার। ওয়েম্বলিতে সেই ম্যাচ ১ জুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST