৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সৈকতসহ যেসব আম্পায়ার থাকছেন বিশ্বকাপে

অনলাইন ডেস্ক : এক মাসেরও কম সময়ের (১ জুন) মধ্যে পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত ম্যাচ পরিচালনা করবেন। সবমিলিয়ে ওই তালিকায় আছেন ২০ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি।

শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বর্তমানে সংস্থাটির এলিট প্যানেলে ১২ জন আম্পায়ার আছেন, যাদের বাইরে ৮ আম্পায়ার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের ম্যাচ পরিচালনার। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে এলিট প্যানেলে থাকা কেবল ৬ জনকেই বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ দিন ব্যাপী এই আসরে ৯টি ভেন্যুতে মোট ৫৫টি ম্যাচ হবে। যাকে বলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। এলিট প্যানেল থেকে গত বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি ডেভিড শেফার্ড ট্রফি জেতা রিচার্ড এলিংওর্থের সঙ্গে কুমার ধর্মসেনা, ক্রিস জেফানি, পল রাইফেলরাও থাকছেন আসন্ন টুর্নামেন্টে। এর আগে জেফানি ও রাইফেল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-পাকিস্তানের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন।

আরও পড়ুনঃ   জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি চলছে: ইসি সচিব

গত মার্চে বাংলাদেশের প্রথম কোনো আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন শহীদ সৈকত। এমন স্বীকৃতি পাওয়ার আগেই তিনি প্রথমবারের মতো ভারতের মাটিতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। এলিট প্যানেলে ঢোকার পর এবার তিনি সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে বড় আসরটিতেও আম্পায়ারিং করতে যাচ্ছেন।

আম্পায়ারদের তালিকা প্রকাশ করা বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘আসন্ন ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। যেখানে অনেক অভিজ্ঞ ম্যাচ অফিশিয়ালস এবং উচ্চ পর্যায়ের পারফর্ম করা সদস্যরা নিয়োগ পেয়েছেন। টুর্নামেন্টটিতে অংশ নিতে যাওয়া দলগুলোকে পেয়ে আমরা গর্বিত। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের ম্যাচ অফিসিয়ালরা খুব শক্তভাবে তাদের দায়িত্ব পালন করবেন। রোমাঞ্চকর এই লড়াইয়ে তাদের জন্য শুভকামনা।’

আরও পড়ুনঃ   নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত : প্রেস সচিব

বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা

আম্পায়ার : ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস জেফানি, মাইকেল গগ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড এলিংওর্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটেলবোরো, জয়ারামান মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, এহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি : ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST