১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, সমবায় মানে আমরা সবাই মিলে একটি কাজ করবো এক সাথে। তাই শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য।

শনিবার (০১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সমবায় দপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, সমবায়ে আমরা কয়েকজন মিলে ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারকে বড়ো শেয়ারে রূপান্তর করবো। একটা ভালো কাজ করবো স্বাধীনভাবে। প্রয়োজনে আমরা তথ্য শেয়ার করব, ট্রেনিং করব। সমবায়ের যে সাতটা মূলনীতি আছে সেগুলোসহ কমিউনিটিকে বিবেচনায় রেখে এমনভাবে কাজ করবো যেন জাতি-প্রতিবেশী- এলাকাবাসীসহ সবাইকে নিয়েই উন্নতি করতে পারি।

আরও পড়ুনঃ   মানুষের পাশে দাঁড়াতে এবার রাজনীতিতে আসছেন খাজা?

সমবায়ীদের ঋণের ঝামেলায় না যাওয়ার পারমর্শ দিয়ে আজিম আহমেদ তাদের উদ্দেশে বলেন, সবার সম্মিলিত পুঁজি একত্রিত করে সঠিক, ভালো এবং প্রগতিশীল ব্যাবসা করেন। ব্যাবসার নিয়ম-কানুনের মধ্যে সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ফাঁকি দিলে ওই কোম্পানি কিন্তু ধীরে ধীরে চুপসে যাবে।

এসময় তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক সঙ্গতিগুলোকে একত্রিত করে আরও উন্নয়নমূলক কাজে এগিয়ে নিতে এবং সমবায় সমিতির মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে সমবায়ীদের প্রতি আহবান জানান।

রাজশাহী বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   কারফিউ শিথিল সংক্রান্ত আরএমপির গণবিজ্ঞপ্তি

এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য-‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’।

অনুষ্ঠান শেষে সঞ্চয় ও ঋণদান, কৃষি এবং মহিলা সমবায় সমিতি এই তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি প্রধানদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১১

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১২

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৩

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৪

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৫

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৬

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৭

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

২০

Design & Developed by: BD IT HOST