১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬

অনলাইন ডেস্ক : মিয়ানমারের শান প্রদেশের নামখাম জেলার কাউং তাত গ্রামে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়া বিস্ফোরণে কাউং তাতের প্রায় ২০০টি এবং পার্শ্ববর্তী গ্রাম পান লোনের ১০০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

শান প্রদেশের সঙ্গে চীন, লাউস এবং থাইল্যান্ডের সীমান্ত আছে। নিহতদের মধ্যে ৩ জন চীনা নাগরিক আছেন। বাকি নিহতদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন এক বছর বয়সী শিশু আছে। গতকাল রোববার স্থানীয় সময় রাত ১২টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ।

শান প্রদেশটি মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)-এর নিয়ন্ত্রণাধীন। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার এক বছরের মধ্যে সেনাবাহিনীকে হটিয়ে শান প্রদেশ দখল করে টিএনএলএ।

আরও পড়ুনঃ   বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত

শান প্রদেশে মূল্যবান জেড পাথরের খনি আছে। সেই খনির নিয়ন্ত্রণও টিএনএলএর হাতে।

বিস্ফোরণের পর প্রথম পর্যায়ে ধারণা করা হয়েছিল যে সামরিক বাহিনীর বিমান অভিযানের কারণে এ ঘটনা ঘটেছে। পরে এক বিবৃতিতে টিএনএলএ’র পক্ষ থেকে বলা হয়, কাউং তাত গ্রামের একটি গুদামে খনির কাজে ব্যবহার উপযোগী বিস্ফোরক জেলিগনাইট ছিলো। ‘দুর্ঘটনাবশত’ সেই জেলিগনাইট ফেটে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে।

আজ সোমবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে উল্লেখ করে টিএনএলএর বিবৃতি আরও বলা হয়েছে, কাউং তাত এবং পান লোন গ্রাম থেকে মোট ৭৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ভারতে মিশ্র প্রতিক্রিয়া

টিএনএলএ’র বিবৃতিতে বলা হয়েছে, মৃত এবং আহতদের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বিভিন্ন ঘরবাড়ির ধ্বংস্তূপে এখনও অনেকে চাপা পড়ে আছে।

গুদামে রাখা জেলিগনাইটের বিস্ফোরণ কীভাবে ঘটল, তা জানতে ইতোমধ্যে টিএনএলএ-এর উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, টিএনএলএ মিয়ানমারের সবচেয়ে বড় ও শক্তিশালী জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি। ২০২১ সালে ক্ষমতা দখলের পর মিয়ানমারের জান্তা সরকার যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর হাতে সবচেয়ে বেশি নাস্তানাবুদ হয়েছে, টিএনএলএ সেসবের মধ্যে টিএনএলএ অন্যতম।

সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST