১৮ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলী।

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি অডিট, অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে। মূলত আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, সঠিক হিসাবরক্ষণ পদ্ধতি জানা, সমৃদ্ধ বাজেট প্রণয়ন, আধুনিক টেন্ডার প্রক্রিয়া, অডিট কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, আর্থিক অনিয়ম প্রতিরোধ করা, জবাবদিহিতা বৃদ্ধি, অফিস ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ ও রিটার্ণ দাখিল প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে উক্ত কর্মশালায়। এতে প্রশিক্ষক হিসেবে থাকছেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, কর অঞ্চল রাজশাহীর যুগ্ম কর কমিশনার মোঃ হাসানুর রহমান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এবং এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ রোমেল হায়দার।

আরও পড়ুনঃ   নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

সোমবার সকালে উদ্বোধন করা হয় উক্ত প্রশিক্ষণ কর্মশালার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আরও পড়ুনঃ   নাচোল থানায় ওপেন হাউসডে অনুষ্ঠিত

সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণটির কোর্স কো-অর্ডিনেটর ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী

নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০

কাঁদলেন রোনালদো, জয় উৎসর্গ করলেন জোটাকে

লাল পতাকায় মোড়ানো খামেনির কফিন সামনে আনল ইরান

বিতরণের আগেই পচা ডিম শনাক্ত, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না : ত্রাণমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

১২

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার

১৩

সারাদেশের ন্যায় ভার্চুয়ালি রাজশাহীতেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি’ গঠন

১৫

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

১৬

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছয়টি প্রস্তাব অনুমোদন

১৮

রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

১৯

দুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST