১২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় স্কুল শাখায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হেলাল উদ্দীন

সিনিয়র সহকারী শিক্ষক (ট্রেড ইন্সট্রাক্টর) হেলাল উদ্দীন।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ প্রতিযোগিতায় স্কুল(ভোকেশনাল)শাখার শিক্ষায় শ্রেণী পাঠদান এর ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দীন। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (ভোকেশনাল) হিসেবে ঘোষণা করা হয়।

হেলাল উদ্দীন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় অবস্থিত আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের কম্পিউটার বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক (ট্রেড ইন্সট্রাক্টর) পদে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে ভোকেশনাল শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ   এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

বিশেষ করে হাতে-কলমে প্রশিক্ষণ, ব্যবহারিক পাঠদান এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় ভোকেশনাল শিক্ষার আওতায় আনতে তাঁর গৃহীত উদ্যোগ শিক্ষামহলে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি, নিয়মিত মূল্যায়ন এবং বাস্তবভিত্তিক উপকরণ ব্যবহারের মাধ্যমে তিনি নিজেকে একজন আদর্শ ভোকেশনাল শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার ও ভোকেশনাল শিক্ষার মানোন্নয়নে হেলাল উদ্দীনের অবদান উল্লেখযোগ্য। তাঁর এই অর্জন ভোকেশনাল শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   ভূমি খাতের সমস্যা দূরীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় হেলাল উদ্দীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি ভোকেশনাল শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন। এই অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট মহল ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST