৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন,“খাল খনন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এটি সম্পূর্ণ জনস্বার্থে করা হচ্ছে। জনগণের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছি।”
শনিবার (৯ মে) সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত ১ হাজার ৫১ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন ও মাটি কাটার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। পরে তিনি নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের ৯ হাজার ১০০ মিটার প্রশস্তকরণ, শক্তিশালীকরণ ও পুনর্বাসন কাজেরও উদ্বোধন করেন।
খাল খনন কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন,“স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এ ধরনের খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পরে বেগম খালেদা জিয়ার সময়েও এই কার্যক্রম চলমান ছিল। কিন্তু দীর্ঘ ১৭ বছরে নানা অনিয়মের কারণে এসব উদ্যোগ থমকে যায়। এখন আবার জনগণের স্বার্থে সেই কার্যক্রম চালু করা হয়েছে।”তিনি আরও বলেন,“জনগণ ভোট দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা জনকল্যাণে কাজ করব। উন্নয়ন কাজে কোনো বাধা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে তা সমাধান করা হবে।”
খাল পুনঃখননের সুফল তুলে ধরে এমপি মিলন আরও বলেন,“বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং এলাকার কৃষিজমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। আবার শুষ্ক মৌসুমে খালে সংরক্ষিত পানি ব্যবহার করে কৃষকরা সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।”তিনি আরও বলেন,“পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষির উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা করা সম্ভব হবে। এটি একটি পরিবেশবান্ধব উদ্যোগ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, খাল পুনঃখনন ও সড়ক উন্নয়ন—দুটি কাজই স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল পুনঃখননের ফলে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে। অন্যদিকে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল হবে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় পরিচালিত এই প্রকল্পের চুক্তিমূল্য ২০ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিমুল রাকা ট্রেডার্স। অন্যদিকে নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ পুনর্বাসন কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে মেসার্স জুয়েল ইলেকট্রোনিক্স।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
দাদপুর এলাকার ৮০ বছর বয়সী কৃষক আয়েন উদ্দিন বলেন,“আগে এই খালে অনেক পানি থাকত। পরে ভরাট হয়ে যাওয়ায় সেচে খুব কষ্ট হতো। এখন আবার খাল খনন হলে কৃষকরা উপকার পাবে, জমিতে সহজে চাষাবাদ করা যাবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, সাবেক সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুর রহমান শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের প্রস্তুতি

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

১০

টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

১১

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

১২

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

১৩

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৪

রাজশাহীতে আম সংগ্রহ শুরু ১৫ মে, আগে নামালে ব্যবস্থা

১৫

রাজশাহী চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা

১৬

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

১৯

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST