১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গত ১৫ মে ২০২৪ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সারা দেশে নো হেলমেট, নো ফুয়েল আমলে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এ পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধি করতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি’র পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালনা, মোটরসাইকেলে তিনজন আরোহন এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুনঃ   জুলাই–আগস্টের গণহত্যা: ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এ কর্মসূচির অংশ হিসাবে আরএমপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন করা হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বলা হয়েছে।

এ কর্মসূচি সফল বাস্তবায়নে পাম্পের আশপাশে চেকপোস্ট স্থাপন করে আইন অমান্যকারীর বিরুদ্ধে জরিমানা আরোপ করছে আরএমপি’র ট্রাফিক বিভাগ। গত তিন দিনে হেলমেটবিহীনসহ অন্যান্য অপরাধে মোট ১৭৮ টি যানবাহন মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই’ আদালত প্রাঙ্গণে সাবেক এমপি আসাদ

এদিকে ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভার করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৯ আগস্ট ২০২৩ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম-এর উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি পালন করে আরএমপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST