৮ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক : মির্জা ফখরুল

শুক্রবার (০৮ এপ্রিল) সকাল দশটায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ব মানবতার কবি। তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি। রবীন্দ্রনাথের গান, কবিতার কথা শুনে আমার কাছে মনে হয়, তিনি একজন দার্শনিক।

শুক্রবার (০৮ এপ্রিল) সকাল দশটায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিসরে রবীন্দ্রনাথ জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। এখানে যখন তিনি জমিদারির কাজে আসতেন, তখন কৃষকদের দুঃখ-দুর্দশা এবং অভাব দেখে তিনি ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। শুধু তাই নয়, এখানে তিনি কৃষি ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। এটা তাঁর কাজের সাথে, তার কবিতার সাথে সম্পর্কিত ছিল না, তারপরও তিনি সেটা করেছিলেন।

তিনি বলেন, আমি সাহিত্য ভালোবাসি। রবীন্দ্রনাথ, নজরুলসহ সব ধরনের সাহিত্যই পছন্দ করি। কিন্তু নিজে কিছু লিখতে পারিনা। আসলে যে মানুষ সাহিত্য ভালোবাসে, সাহিত্য চর্চা করে, কবিতা পড়ে, শুনে বা লিখে, গান গায় বা শুনে নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ হয়।

আরও পড়ুনঃ   মিথ্যা মামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ দাবি

মন্ত্রী বলেন, কবিতা, গদ্য, নাটক, গান সর্বক্ষেত্রেই রবি ঠাকুরের অবাধ বিচরণ ছিল। গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তার গীতাঞ্জলি। এ বইয়ের তিনি নিজেই অনুবাদ করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি মনে করি, সারাজীবন রবীন্দ্রনাথকে পড়লেও শেষ করা যাবে না।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী পরিচালক সালেহ উদ্দীন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিপুলসংখ্যক রবীন্দ্রভক্ত অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল

বিশেষ অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, বাংলা আমাদের প্রিয় ভাষা। আমাদের ভাষা পৃথিবীর সব দেশের সব ভাষার চেয়ে বেশি সমৃদ্ধ। যে ভাষায় হৃদয়ের কথা বলা যায়, সে ভাষায় বিশ্ব জয় করেছিলেন বিশ্বকবি, মানবতার কবি। আর তিনি সেই কবি যার স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিসরে।

তিনি আরও বলেন, এমন একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি যদি না জন্মাতেন, বাংলা ভাষার সমৃদ্ধি এতটা এগিয়ে যেত না। তার রচিত গীতাঞ্জলি বিদেশে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে জাপান এবং ইংল্যান্ডে। তার বেশিরভাগ কবিতা লেখা এই পতিসর ও শিলাইদহে। তার কথায় এই আত্রাই ও শাহজাদপুরের টান আছে। অনেক বরেণ্য ব্যক্তির জন্ম হয়েছে এই নওগাঁতে। আমি আশা করি, ভবিষ্যতে এখানে আরও অনেক জ্ঞানী-গুণীর জন্ম হবে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এর পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ও রবীন্দ্র মেলার উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST