৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ই-কমার্স ওয়েবসাইট ‘সেলার বিডি ডট কম’-এর যাত্রা শুরু

সোমবার বিকেল সাড়ে ৪টায় গোদাগাড়ী উপজেলা সদরের আলম সুপার মার্কেটে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন কেনাকাটার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি ডট কম’। সোমবার বিকেল সাড়ে ৪টায় গোদাগাড়ী উপজেলা সদরের আলম সুপার মার্কেটে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।

গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী ডাইংপাড়া বাজার ব্যবসায়ী সংগঠনের (বণিক সমিতি) সভাপতি আসাদুজ্জামান মিলন এবং গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আসরাফুজ্জামান মাসুমসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ   চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ই-কমার্স মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। গোদাগাড়ীর মতো জায়গায় এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে। তারা সেলার বিডি-র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

সেলার বিডি ডট কম-এর উদ্যোক্তা সোহেল রানা বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু করলাম। রাজশাহীসহ সারা বাংলাদেশের ক্রেতারা এখন থেকে সেলার বিডি-র মাধ্যমে অনলাইনে নিরাপদে এবং বিশ্বস্ততার সাথে কেনাকাটা করতে পারবেন। সেলার বিডি ডট কম-এর নির্বাহী পরিচালক নওরেজ শরীফ বলেন,এই প্রথম আমরা এআই এর ব্যবহার করে সঠিক পণ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ওয়েবসাইটটির বিভিন্ন ফিচার ঘুরে দেখেন এবং এই নতুন পথচলাকে স্বাগত জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১০

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১১

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১২

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৩

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১৪

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৫

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৬

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৭

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৮

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৯

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

২০

Design & Developed by: BD IT HOST