৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

প্রশাসনের নজরদারিতে বাগমারায় তেল বিক্রি, মোবাইল কোর্টে ১২ মামলা

অভিযান পরিচালনা করেন, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরে আসছে। অসাধু উপায়ে বারবার তেল নেওয়া এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা কমে এসেছে বলে জানিয়েছে প্রশাসন।

শুক্রবার (৩ এপ্রিল) হাটগাঙ্গোপাড়া ফিলিং স্টেশনে তেল বিক্রি মনিটরিংয়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা।

আরও পড়ুনঃ   সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে বদলে গেলো ‘শপথ বাক্য’

অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও তেল কিনতে এসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে করে প্রকৃত ক্রেতাদের কাছে সুষ্ঠুভাবে জ্বালানি বিক্রি নিশ্চিত করা সম্ভব হয়েছে। অভিযানে মোট ১২টি মামলা দায়ের করা হয় এবং ১৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ   আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, “জনস্বার্থে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি। যারা অসাধু উপায়ে তেল সংগ্রহের চেষ্টা করছে কিংবা অপ্রয়োজনীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST