১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সালেহা-ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত রোগী সহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদানের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ার কাজ করছেন।

প্রতি বছরের ন্যায় এবারও শিকদারীর সালেহা-ইমারত মেডিকেল সেন্টারে ৪ দিনের চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের মাধ্যমে ৬ শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সহ বিনামূল্যে ঔষুধ দেয়া হয়েছে। এছাড়াও চোখে ছানিপড়া ১২০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

আরও পড়ুনঃ   ঈদের পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ

দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ডাঃ ডেভিড সরকার এর নেতৃত্বে ৮ সদস্য বিশেষজ্ঞ মেডিকেল টিম দ্বারা চক্ষু রোগীদের সু-চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

১৭ মে নির্বাচিত রোগীর মধ্যে বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। ১৮ তারিখ অপারেশন এবং ১৯ তারিখ অপারেশন শেষে রোগীদের বাগমারায় নিয়ে আসা হবে। সেই সাথে চোখে ছানিপড়া অন্য রোগীদের পর্যায়ক্রমে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানাগেছে।

আরও পড়ুনঃ   ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব সাঈদ টুকুর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, কাউন্সিলর হাচেন আলী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের জিএম নাদিরুজ্জামান আলম, ব্যবস্থাপক সাজ্জাদুর হোসেন জুয়েল, ব্যবস্থাপক (হিসাব) সোহরাব হোসেন মাসুম, হিসাব সহকারী রেজাউল করিম প্রমুখ।

উল্লেখ্য ২০০৬ সাল থেকে ইঞ্জিনিয়ার এনামুল হকের বাবা-মার নামে স্থাপিত প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে আসছে। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত ফাউন্ডেশন বহন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST