৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ঈদের পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিতের পরই। ফলে টাইগার ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। শিগগিরই তাদের আবার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে হবে। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। যার জন্য আজ (শনিবার) সূচি ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   Gold From Olympia

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল।

আরও পড়ুনঃ   থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শেষবার বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। যেখানে তারা সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল। এ ছাড়া দুই দলের শেষবারের দেখায় ২০২১ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে ২০১৮ সালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১০

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১১

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৩

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৫

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৬

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৮

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৯

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST