৩০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এবং কৃষি মন্ত্রনালয়ের ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।

সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদুজ্জামান।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার

কর্মশালায় স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, বালাই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মধ্যে পেঁয়াজ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বক্তারা বলেন, দেশে পেঁয়াজের চাহিদা বেড়েই চলেছে। এ চাহিদা পূরণে গ্রীষ্মকালীন মৌসুমেও পেঁয়াজ চাষ সম্প্রসারণ করতে পারলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন এবং বাজারে আমদানি নির্ভরতা কমবে। পেঁয়াজ উৎপাদনে পাবনার পরেই ফরিদপুরের অবস্থান। ফরিদপুরের পেঁয়াজার চাহিদা দেশ জুড়ে। এছাড়াও পেঁয়াজ বীজ উৎপাদনে ফরিদপুর প্রথম স্থানে অবস্থান করছে। দেশের প্রায় ৬০ শতাংশ পেঁয়াজ বীজের চাহিদা পুরণ করছে ফরিদপুরের চাষীরা। গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এখন ভারত থেকে আমদানী করতে হয়। ভবিষ্যতে এই বীজও দেশেই উৎপাদন করতে পারলে বীজ আমদানীর খুব একটা প্রয়োজন হবে না। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মানসম্মত বীজ নির্বাচন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST