২৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শন

রাসিক প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া দুইটি ফেরিঘাট পরিদর্শন করেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি নজরে আসলে এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা রবিবার (২৯ মার্চ) রাজশাহীর আমীরপুর ফেরিঘাট ও বিষপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ফেরিঘাটের আওতাভুক্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইজারাদার, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ফেরিঘাটে নির্ধারিত টোলের বিপরীতে অতিরিক্ত কোন অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইজারদারদের সর্তক করেন তিনি। এছাড়া ফেরিঘাট এলাকায় টোল চার্ট না থাকায় দ্রুত সময়ে টোল চার্ট প্রদর্শনের নির্দেশ দেন রাসিক সচিব।

আরও পড়ুনঃ   ফরিদপুর শহর ছাত্রলীগের সাবেক নেতা সজীব গ্রেপ্তার

এ বিষয়ে রাসিক সচিব সোহেল রানা বলেন, রাসিক প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া দুইটি ফেরিঘাট পরিদর্শন করা হলো। ইজারাদাররা কর্তৃক অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চর মাঝারদিয়া, খানপুর সহ ওপারের চরের মানুষজন ফেরিঘাটের নির্ধারিত টোল দিয়ে নদী পারাপার করে থাকেন। সরেজমিন পরিদর্শনে ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, পদ্মা নদীতে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকা চলাচল করে, যারা ভ্রমণকারীদের নৌকাতে ভ্রমণ করান। ব্যক্তি মালিকানাধীন এসব নৌকা সিটি কর্পোরেশনের ইজারাভুক্ত ও আওতাধীন নয়। ঈদ উপলক্ষে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাটে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা পরিদর্শনে এসেছি। ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নৌকা মালিকদের সতর্ক করা হয়। ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে চলাচলের স্বার্থে ব্যক্তি মালিকানাধীন নৌকাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরও পড়ুনঃ   ১৭ বছর পর তারেক রহমানের ১৬ মিনিটের বার্তা

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST