১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত সালেহের তিন মেয়ে, উচ্ছ্বসিত স্বজনরা

অনলাইন ডেস্ক : ‘আমার বাবা-মা নেই। বাড়িতে স্ত্রী আর তিন মেয়ে। জলদস্যুরা জিম্মি করার পর বারবার মেয়েদের কথা মনে পড়ছিল। আমার কিছু হয়ে গেলে তারা কোথায় যাবে? তারা কার দরজায় দাঁড়াবে? আমি কি তাদের মুখ দেখতে পারব না! সন্তানরা কি আমায় বাবা বলে ডাকবে না?’

বুধবার (১৫ মে) রাতে জিম্মি হওয়ার ৬৭ দিন পর বাড়িতে ফিরে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত সাখাওয়াত উল্লাহর ছেলে আহমেদ মো. সালেহ (৪৮)।

বুধবার বিকেলে নিজ বাড়িতে ফেরেন তিনি। বাড়িতে আসার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দুই মাসেরও বেশি সময় পর স্বজনরা তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ খুশিতে কাঁদতে থাকেন।

জানা যায়, চার ভাই ও এক বোনের মধ্যে আহমেদ মো. সালেহ সবার বড়। তার স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে।

বড় মেয়ে রিয়াজুল জান্নাত তাসফি (১৪) চাটখিল পাঁচগাও উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। মেজো মেয়ে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহমিদা আক্তার ফাইজা (১২) এবং ছোট মেয়ে হাফসা বিনতে সালেহর বয়স মাত্র তিন বছর।

গত ১২ মার্চ দুপুরে সোমালিয়ার দস্যুরা আহমেদ মো. সালেহসহ এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ জন নাবিককে জিম্মি করে। অস্ত্রের মুখে দস্যুরা সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে। এরপর গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন এমভি আব্দুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাহাজ থেকে নামলেও সব মিলিয়ে ৬৭ দিন পর নিজ বাড়িতে আসেন সালেহ। সালেহের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমান। দীর্ঘ প্রতিক্ষার পর বাবাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে তার তিন মেয়ে। তার ফিরে আসায় স্বজন ও প্রতিবেশীরা অনেকেই আনন্দ প্রকাশ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন ফুল নিয়ে দেখা করতে আসেন সালেহের বাড়িতে। এ সময় চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হকও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স: সমাজকল্যাণ মন্ত্রী

জিম্মিদশার বিভীষিকাময় সময় স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আহমেদ মো. সালেহ। তিনি বলেন, বেঁচে ফিরব এটা ছিল আমাদের জন্য স্বপ্ন। এত অল্প সময়ের মধ্যে বাড়িতে আসব সেটা কল্পনাও করিনি। মহান আল্লাহর রহমত আর মানুষের দোয়া ছিল। আমাদের কোম্পানি এবং সরকারের সহযোগিতা ছিল সবচেয়ে বেশি। আমার সন্তানদের কাছে আমাকে ফিরে আসতে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

বড় মেয়ে রিয়াজুল জান্নাত তাসফি বলে, আজ আমরা ঈদের থেকেও বেশি খুশি। আমার বাবাকে আমরা কাছে পেয়েছি এর থেকে আনন্দের আর কিছু নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যারা আমার বাবাসহ সকল নাবিকের জন্য দোয়া করেছেন তাদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুনঃ   মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন

সালেহের চাচাতো ভাই মনির হোসেন সোহেল বলেন, সালেহ সব সময় পরিবার নিয়ে ভাবেন। বাড়িতে থাকলে মেয়েদের সঙ্গে সময় কাটান। তিনি মেয়েদের সকল শখ পূরণ করেন। তার মসজিদ, মাদরাসা ও এতিমখানার প্রতি আলাদা টান রয়েছে। তিনি বাড়িতে ফিরায় আমরা সবাই খুশি।

সালেহের স্ত্রী তানিয়া আক্তার বলেন, ঈদের আগে আমার স্বামী মুক্ত হবেন বলে আশায় ছিলাম। কিন্তু মুক্ত হয়নি। আমার সন্তানদের ঈদ উদযাপনও হয়নি। অবশেষে আমার স্বামী বাড়িতে এসেছেন। মেয়েরা তার বাবাকে কাছে পেয়ে মহাখুশি। তাদের কাছে ঈদের আনন্দের মতো লাগছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, একটি অনিশ্চিত জীবন থেকে ফিরে এসেছেন আহমেদ মো. সালেহ। আজ তার বাড়িতে গিয়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানালাম। তিনি জিম্মি থাকা সময়ের স্মৃতিচারণ করেছেন। এরপর তার মেয়েদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলাম। দীর্ঘ প্রতিক্ষার পর তিন মেয়ে তাদের বাবাকে কাছে পেয়েছেন। যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেছি। উপজেলা প্রশাসন আহমেদ মো. সালেহের পাশে সব সময় আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST