১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীর কর্ণহার থানায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক আদালতের পৃথক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: জাহাঙ্গীর আলম ও মো: আহসান আলী । জাহাঙ্গীর আলম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার মোল্লাডাইং এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে ও আহসান আলী একই থানার শরমঙ্গল গ্রামের উমেদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: জাহাঙ্গীর আলম ও মো: আহসান আলীর বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুইটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। গতকাল ১৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জাহাঙ্গীর আলম কর্ণহার থানাধীন ডাইং-এর হাট বাজারে অবস্থান করছে।

আরও পড়ুনঃ   নগরীতে ১০০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ী ও ১০ জন মাদকসেবি গ্রেফতার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের দিকনির্দেশনায় এসআই মো: দুলাল হোসেন ও তাঁর টিম গতকাল ১৪ মে দিবাগত রাত ১২ টায় পরিচালনা করে আসামি আহসান আলীকে ডাইং-এর হাট বাজার থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

অপর একটি অভিযানে কর্ণহার থানার এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর টিম গতকাল ১৪ মে দিবাগত রাত সাড়ে ১২ টায় পরিচালনা করে আসামি আহসান আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST