১৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী অ্যাডভোকেট বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীদের জয়

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী।

স্টাফ রিপোর্টার : রাজশাহী অ্যাডভোকেট বারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের ২০ জন জয়লাভ করেছে। এর মধ্যে একটি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি ছিল। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

২০২৫ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এই প্যানেল জয়লাভ করে। ২০২৬ সালের নির্বাচনে সভাপতি হয়েছেন নির্বাচিত হয়েছেন আবুল কাশেম ও সাধারণ সম্পাদক হয়েছে পারভেজ তৌফিক জাহেদী। ২১ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম এ তথ্য জানিয়েছেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সহসভাপতি মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল। গণতান্ত্রিক আইনজীবী সমিতি প্যানেল থেকে একেএম মিজানুর রহমান জয়লাভ করেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে কিশোর হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী এবং রহিমা খাতুন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা। এর বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ১ নম্বর বারের দ্বিতীয় তলায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সুরভী

নির্বাচনে মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী এবং স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের একটির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবুল কাসেম-তৌফিক জাহেদী এবং অপরটির নেতৃত্বে ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির হামিদুল হক-আবু বাকার প্যানেল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST