২ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

যশোরে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি করতে বাইকারদের ভিড়

লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আজ (সোমবার) সকাল থেকে যশোরের পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬/৭ মিনিট দাঁড়িয়ে সবাইকে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে।

স্থানীয় মনিহার চত্তরের ওই পাম্পে “হঠাৎ ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন কেন” এমন প্রশ্নের জবাবে একজন যুবক জানালেন দাম বাড়তে পারে এমন আশাংকায় কিনছি। ফুল ট্যাঙ্ক তেলে কতদিন চালাতে পারবেন, হুজুগে কিনছেন নাতো এমন প্রশ্নের জবাবে তিনি মৃদু হেসে বলেন একই কারণে (হুজুগে) সবাই কিনছে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

এ কথার রেশ ধরেই পাম্পের তেল বিক্রেতা একজন কর্মী কিছুটা অনুযোগের সূরে বললেন ফুল ট্যাঙ্ক ১৪/১৫ লিটার তেল ফুরিয়ে গেলে উনারা মোটরবাইক ধুয়ে মুছে ঘরে তুলে রাখবেন মনে হচ্ছে।

এদিকে ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার পর ইতোমধ্য গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের দামামা বাজছে। হামলা পাল্টা হামলার দ্বিতীয় দিনে ইরান মধ্যপ্রাচ্য থেকে বহির্বিশ্বে অন্তত ৬০ শতাংশ তেল পরিবহণকারী রুট “হরমুজ প্রণালি” বন্ধ ঘোষনা করেছে। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশ বাড়িয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

তেলের দাম বৃদ্ধির রেশ বাংলাদেশেও পড়তে পারে এই আশাংকায় পেট্রোল পাম্পগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেলের যথেষ্ট মজুদ আছে, সংকট হবেনা বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।বর্তমানে পেট্রোল ১১৬ এবং অকটেন ১২০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST