১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে তিন চোর সহ চোরাই টেলিভিশন উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব মোল্লাপাড়া এলাকায় টেলিভিশন চুরির ঘটনায় তিন চোরকে গ্রেপ্তার করে চোরাই টেলিভিশন উদ্ধার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: কাউসার আলী (৪০), মো: রাকিব (৩২) ও মো: ফজলুল হক (৬২)। কাউসার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে, রাকিব একই থানার পূর্ব রায়পাড়ার মো: আসর উদ্দিনের ছেলে ও ফজলুল হড়গ্রাম পূর্বপাড়ার মৃত খোস মোহাম্মদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব মোল্লাপাড়া এলাকার প্রভাস টুডু ও তাঁর স্ত্রী গত ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ সকালে তার বৃদ্ধ মাকে বাড়িতে রেখে অফিসের উদ্দ্যেশে বের হন। প্রভাস টুডুর মা সকাল সাড়ে ১০ টায় ঘরে শিকল দিয়ে পাশে বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে দেখেন টেলিভিশনটি নাই। তারা আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ   আত্রাইয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম চোরাই টেলিভিশন উদ্ধারসহ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: শাহ্ আলী মিয়া ও তাঁর টিম গতকাল ১৩ মে ২০২৪ সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া মোড় থেকে আসামি কাউসারকে গ্রেপ্তার করে। আসামি কাউসারের দেওয়া তথ্যমতে সকাল ১০ টায় আসামি রাকিবকে এবং সাড়ে ১০ টায় আসামি ফজলুলকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া টেলিভিশনটি উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST