২৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জাতীয় ভোটার দিবসের কর্মসূচি সফল করতে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সভাপতিত্বে করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

স্টাফ রিপোর্টার : আগামী ২ মার্চ সারা দেশে উদ্‌যাপিত হবে ৮ম ‘জাতীয় ভোটার দিবস’। রাজশাহীতে দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে দিবসটি উদ্‌যাপনে গঠিত বিভাগীয় সমন্বয় কমিটির এক প্রস্তুতিমূলক সভা বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুসারে ২মার্চ সকাল সাড়ে নয়টায় আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হবে। এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হবে। সেখানে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে সকাল দশটায় দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। ওইদিন নতুন ভোটারদের জন্য বিশেষ সেবা প্রদান করবে নির্বাচন অফিস।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় ভোটার দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় কর্মসূচির আলোকে রাজশাহীতে দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনে আন্তরিকভাবে কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. আনিছুর রহমান এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফারুক আহম্মেদ, সাবেক জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST