২৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রমজানে ৪০ অসহায় পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও

উপজেলার ৪০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাস আত্মসংযম সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষার মাস। এ মাসে সমাজের সচ্ছল ও দায়িত্বশীল ব্যক্তিরা অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সেই ধারাবাহিকতায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

জানা গেছে পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি উপজেলার ৪০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঈদকে ঘিরে প্রয়োজনীয় উপকরণ। এতে উপকৃত পরিবারগুলো স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   দোকানে মজুদ করে বেশি দামে বিক্রি, ধরা পড়ে জরিমানা

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

স্থানীয়রা মনে করছেন প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১০

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১১

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১২

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৩

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১৪

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

১৬

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

১৯

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

২০

Design & Developed by: BD IT HOST