৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গুলি করে যুবককে হত্যা

বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই ঘটনা ঘটে।

সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

নিহত সোহেলের ভাই জানান, রাতে সোহেল ও তার স্ত্রী ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে সন্ত্রাসীরা এসে ঘরের টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা ঘোষণা দেয়, কেউ এলে তাকে গুলি করা হবে। এরপর তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করতে কাঁথা-কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা টিন কেটে কয়েকটি গুলি ছোড়ে। এতে সোহেলের পেটে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘা থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১০

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১২

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

১৩

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১৪

১৫

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১৬

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১৭

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৯

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST