২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার ও সিটি নির্বাচন প্রস্তুতিতে ইসি, দ্রুত তফসিলের ইঙ্গিত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আইনগত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ তথ্য জানান ইসি আনোয়ারুল। পয়লা বৈশাখের আগেই ধাপে ধাপে প্রস্তুতির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনসহ কিছু বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।

‘এরপর আসে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচন। সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আমাদের কাছে চিঠি এসেছে, কমিশনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করব,’ বলেন তিনি।

শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হওয়ায় তা আপাতত বেশি প্রাধান্য পাচ্ছে বলে জানান ইসি আনোয়ারুল। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এ দুই আসনে নির্বাচন আয়োজনের কাজ চলছে।

আরও পড়ুনঃ   বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দুই সংসদীয় আসনের নির্বাচন আয়োজন করতে গিয়ে সিটি নির্বাচন পিছিয়ে যাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেরি হবে, এমনটা বলব না।’

তিনি জানান, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ডিলিমিটেশন, আইনগত জটিলতা বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা—এসব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করবে না কমিশন।

স্থানীয় সরকার ও সিটি নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনেও নানা চ্যালেঞ্জ ছিল, যা সফলভাবে মোকাবিলা করা হয়েছে। সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। একইভাবে সফল সিটি করপোরেশন নির্বাচন আয়োজনেও কমিশন আশাবাদী।

আরও পড়ুনঃ   রাজশাহী-৫ আসনে আবু বকরসহ বিএনপির ৪ প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত আসন বাতিল করে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী কাজ করবে। আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংরক্ষিত আসন নির্বাচনের বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত পায়নি কমিশন।

প্রথমবারের মতো ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, ১৬ বছর বয়সে এনআইডি পাওয়া গেলেও আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করা যাবে। ভবিষ্যতে আরও কম বয়সীদের এনআইডির আওতায় আনার বিষয়েও কমিশন ভাবছে বলে জানান তিনি।-ইত্তেফাক

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST