৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চেয়েছেন।

তিনি চীনকে বেইজিংয়ের বায়ুদূষণ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করার আহ্বান জানান।

পরিবেশ উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুমে ‘অ্যানালাইসিস অব এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইন চায়না অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন।

সেন্টার ফর চায়না স্টাডিজে সেমিনারের আয়োজন করে।

পরিবেশ উপদেষ্টা বলেন, চীনের এ সংক্রান্ত নীতিমালা ও উদ্ভাবনী উদ্যোগ থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে।

আরও পড়ুনঃ   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

আলোচনাকালে তিনি দেশের অভিন্ন নদীগুলোর তথ্য বিনিময়ের ওপর জোর দেন এবং ব্রহ্মপুত্র নদ নিয়ে চীনের পরিকল্পনাগুলো জানার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আমাদের সত্যিকারের টেকসই উন্নয়ন প্রয়োজন। প্রকৃতিকে জয় করার প্রতিযোগিতা নয়; বরং উন্নয়নের ধারা পুনর্বিন্যাস করতে হবে। দূষণকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। চামড়া শিল্পের জন্য নদী ধ্বংস কিংবা পাহাড় কাটার মতো কাজ মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার অবশ্যই প্রকৃতির মৌলিক নিয়ম অনুসরণ করে হতে হবে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আমাদের উন্নয়ন কার্যক্রমকে টেকসইভাবে পরিচালনা করতে হবে।

আরও পড়ুনঃ   পুলিশ লাইন্স কলেজের শিক্ষকদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন তংজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লি ফেংটিং। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক অধ্যাপক শামসাদ মর্তুজা সেমিনারে বক্তব্য রাখেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST