২২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সম্পর্ক জোরদারে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বাণিজ্য জোরদারে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বুধবার তিনি ইসরায়েল সফরে যাবেন বলে রোববার নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেছেন, ‌‌‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসছেন; তিনি নেসেটে ভাষণ দেবেন এবং আমি নিশ্চিত, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন।’’ এ সময় তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে ঘনিষ্ঠ হয়ে উঠছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের সম্পর্কের বুনন আরও শক্ত হয়েছে, আর (মোদি) এখানে আসছেন যেন আমরা সেটিকে আরও মজবুত করতে পারি।’’

ভারত-ইসরায়েলের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। এর আগে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন মোদি। তার পরের বছর ভারত সফর করেন নেতানিয়াহু।

আরও পড়ুনঃ   জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

মোদির সফরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, সহযোগিতার আরেকটি বিশেষ ক্ষেত্রের কথাও আমি উল্লেখ করতে চাই। আমরা উভয় দেশের হাই-টেক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহযোগিতা জোরদার করবো।

আগামী বুধবার বিকেল সাড়ে ৪টায় নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ ছাড়া দুই নেতা একসঙ্গে ইয়াদ ভাশেম পরিদর্শন করবেন এবং জেরুজালেমে একটি উদ্ভাবনবিষয়ক সেমিনারে অংশ নেবেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের চারপাশে বা ভেতরে এক ধরনের পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তুলবে। নতুন একটি জোট গড়ে তোলার আভাস দেন নেতানিয়াহু। এই জোটে ভারত, গ্রিস, সাইপ্রাস এবং কয়েকটি আরব, আফ্রিকান ও এশীয় দেশ থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য এসব দেশকে নিয়ে এমন একটি বলয় তৈরি করা, যারা উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিপরীতে বাস্তবতা, চ্যালেঞ্জ ও লক্ষ্যগুলোকে একইভাবে দেখে।

নেতানিয়াহু বলেন, উগ্রপন্থী শিয়া গোষ্ঠী; যাদের আমরা খুব কঠোরভাবে আঘাত করেছি এবং একই সঙ্গে উদীয়মান উগ্র সুন্নি গোষ্ঠী—এই দুইয়ের বিপরীতেই আমাদের নতুন উদ্যোগ। এসব দেশ ভিন্ন দৃষ্টিভঙ্গি ধারণ করে আর আমাদের মধ্যে সহযোগিতা অত্যন্ত বড় ফল দিতে পারে। এর মধ্য দিয়ে আমাদের শক্তি ও ভবিষ্যৎ নিশ্চিত হবে।

সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১২

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৪

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৬

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৭

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৮

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

২০

Design & Developed by: BD IT HOST