১৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মেক্সিকোয় বন্দুক হামলায় ৮ জন নিহত

অনলাইন ডেস্ক : মেক্সিকোর মোরেলোস রাজ্যে চলতি সপ্তাহের শেষ দিকে এক বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত হয়েছে। রাজ্যটি মেক্সিকো সিটির পাশে অবস্থিত। কর্তৃপক্ষ রোববার এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
পর্যটন শহর কুয়েরনাভাকা সাথে রাজধানীর সংযোগ মহাসড়কের কাছে হুইটজিলাক পৌরসভায় শনিবার এ হামলার ঘটনা ঘটে।
মোরেলোস প্রসিকিউটর দপ্তর জানায়, বন্দুক হামলায় ঘটনাস্থলেই চারজন এবং সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।
মোরেলোস হচ্ছে মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় অবকাশ কেন্দ্র। যদিও এ রাজ্যের সীমানা গোলযোগপূর্ণ গুয়েরেরো রাজ্যের সীমানার সাথে লাগায়ো। সেখানে বিভিন্ন মাদক চক্র সক্রিয় রয়েছে।
গত বছরের নভেম্বরে কুয়েরনাভাকায় পুলিশ ও অপরাধী চক্রের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় নয়জন নিহত হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে সারা দেশে মাদক সংক্রান্ত সংঘর্ষে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ওই সময় সরকার মাদক বিরোধী বিতর্কিত সামরিক অভিযান শুরু করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST