১২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

ভোটগ্রহণের সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৬ শতাংশ।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর প্রায় সবগুলো কেন্দ্রতে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে পুরুষদেও তুলনায় নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে ভোটগ্রহণের সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৬ শতাংশ।

ভোটের শতাংশের বিষয়টি জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোটার। এই আড়াই ঘণ্টায় ভোটের শতাংশ আরও বাড়বে।

এর মধ্যে রাজশাহী-১ আসনে ৪৫ শতাংশ, রাজশাহী-২ ৪৫ শতাংশ, রাজশাহী-৩ ৪৪ শতাংশ, রাজশাহী-৪ ৪৯ শতাংশ, রাজশাহী-৫ ৪৮ শতাংশ ও রাজশাহী-৬ আসনে ৪৬ শতাংশ ভোট পড়েছে।

এদিকে জেলা ও মহানগরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের তুলনায় নারী ভোটার বেশি। পবা উপজেলার নওহাটা নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, উপস্থিত ভোটারদের একটি বড় অংশ ছিলেন হিন্দু নারী। নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে অংশ নেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহরম আলী খান জানান, সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। পুরুষদের তুলনায় নারী ভোটার বেশি। এখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নওহাটা হলদারপাড়া এলাকার ৭৮ বছর বয়সী রেনুবালা ভোট প্রদান শেষে বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে আমি আনন্দিত। বয়স হলেও ভোট দেওয়া আমার দায়িত্ব মনে করি। অন্যদিকে নওহাটা আলুহাটা এলাকার রুপালী রানী দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এবার ভোট দিতে পেরে ভালো লাগছে। নিজের মতামত দেওয়ার সুযোগ পেয়েছি।

আরও পড়ুনঃ   নগরীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা চেষ্টার: গ্রেপ্তার ১

এদিন দুপুরে দুর্গাপুর উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নারীদের লম্বা লাইন। জুলেখা বেগম নামে এক নারী জানান, আমাদের গ্রামের সবাই ভোট দিতে এসেছে। যোগ্য যে প্রার্থী আমরা তাকে ভোট দেব।

নির্বাচন কার্যালয় জানিয়েছে, রাজশাহীর ছয়টি আসনে মোট প্রার্থী রয়েছেন ৩২ জন। মোট ভোটার ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এর মধ্যে নারী ১১ লাখ ৫২ হাজার ৫০৮ এবং পুরুষ ১১ লাখ ৩৮ হাজার ৬৩৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। জেলার ৯টি উপজেলা ও মহানগরে সব মিলিয়ে ৭৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST