৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় ভোটারদের ভালোবাসায় সিক্ত জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী

রাজশাহী- ৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী।

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহী- ৪ (বাগমারা) আসনে নির্বাচনী মাঠে দিন দিন পরিবর্তনের বার্তা স্পষ্ট হয়ে উঠছে। ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী। স্থানীয়দের ভাষায়, দাঁড়িপাল্লা প্রতীককে ঘিরে ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা ও আস্থার সৃষ্টি হচ্ছে।

সোমবার সারাদিন বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ডা. আব্দুল বারী। নিজ ইউনিয়নে শেষ দফার প্রচারণায় নেমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। অনেক ভোটার সরাসরি তাঁর সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আরও পড়ুনঃ   আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : ফখরুল

গণসংযোগকালে ডা. আব্দুল বারী বলেন, বাগমারার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা, দুর্নীতি ও অবহেলার শিকার। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় সময়ের দাবি হয়ে উঠেছে। তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

পথসভায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, ডা. আব্দুল বারীর সহজ-সরল আচরণ, সততা ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা তাদের মধ্যে আস্থা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, তাঁর নেতৃত্বে বাগমারার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   বরখাস্ত হলেন আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী

জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে হামিরকুৎসা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ জোরদার করা হয়েছে। উঠান বৈঠক, পথসভা ও সরাসরি ভোটার সংযোগের মাধ্যমে জনসমর্থন দিন দিন বাড়ছে বলে তারা মনে করেন।

নিয়মিত গণসংযোগ, জনসম্পৃক্ততা এবং তুলনামূলক পরিষ্কার ভাবমূর্তির কারণে ডা. আব্দুল বারীর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাগমারার ভোটের মাঠে কেন্দ্রবিন্দুতে উঠে আসছে দাঁড়িপাল্লা প্রতীক। প্রচারণাকালে ভোটারদের ভালোবাসায় সিক্ত হন জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST