৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরের হাতিশাইল সড়ক নির্মাণে বদলে গেছে যোগাযোগ ব্যবস্থা

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল স্কুলপাড়া গ্রামে প্রায় এক কিলোমিটার পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এতে উপকৃত হচ্ছে প্রায় সহস্রাধিক পরিবারসহ হাতিশাইল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

কিছুদিন আগেও ভাঙাচোরা ও কাদামাখা এই সড়কে চলাচল ছিল স্থানীয়দের জন্য চরম ভোগান্তির বিষয়। বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হতো, অনেক সময় মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটে যাতায়াত করত। তবে সড়কটি পাকা হওয়ায় এখন সেই দুর্ভোগ কেটে গেছে।

সম্প্রতি সড়কটির পাকাকরণ কাজ সম্পন্ন হয়। নতুন এই সড়ক গ্রামবাসীর জীবনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ পেয়ে কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি।

জানা গেছে, কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামে প্রায় সহস্রাধিক পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে মাত্র এক কিলোমিটার সড়ক কাঁচা থাকায় তাদের দুর্ভোগের শেষ ছিল না। বিশেষ করে বর্ষা মৌসুমে কৃষকদের ফসল পরিবহন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হতো।

আরও পড়ুনঃ   রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি পাকাকরণ করা হয়। কাজটি বাস্তবায়ন করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে রাজশাহী শহরের মেসার্স র‍্যাবেল এন্টারপ্রাইজ।

কাজের শুরু থেকেই উপজেলা প্রকৌশলী নুর নাহার সরাসরি তদারকি করেন। ফলে কাজে অনিয়মের কোনো সুযোগ হয়নি। নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় অটোচালক আব্দুর রশিদ বলেন, আগে কাঁচা রাস্তার কারণে প্রতিদিন যাতায়াতে অনেক কষ্ট হতো। এখন চলাচল সহজ হয়েছে, সময় ও খরচ দুটোই কমেছে। অটোরিকশাচালক আলম জানান, আগে রাস্তার খারাপ অবস্থার কারণে ব্যাটারির চার্জ ও সময় বেশি লাগত। এখন যাত্রী ও চালক উভয়েই স্বস্তিতে চলাচল করতে পারছেন।

আরও পড়ুনঃ   তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

স্থানীয়রা মনে করছেন, এই সড়ক এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে। কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং মানুষের কর্মজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দা সুলতান আহম্মেদ বলেন, উপজেলা প্রকৌশলীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নিয়ম মাফিক কাজ হওয়ায় আমরা সন্তুষ্ট। স্কুল শিক্ষক মাসুদ রানা বলেন, এলাকার মানুষ রাস্তার কাজের মান নিয়ে খুশি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে তানোর উপজেলা এলজিইডি প্রকৌশলী নুর নাহার বলেন, কাজের মান নিয়ে কোনো আপোষ করা হয়নি। সিডিউল অনুযায়ী নিয়মমাফিক কাজ বুঝে নেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে কাজের মানে সন্তোষ প্রকাশ করেছেন। রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ ও কার্পেটিংসহ সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST