৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাকে গান গেয়ে বিএনপির পক্ষে সাবেক যুবদলের ব্যতিক্রমধর্মী প্রচারণা

ধানের শীষের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাকে করে গান পরিবেশনের মাধ্যমে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিকেলে নগরীর তালাইমারী মোড় থেকে শুরু হয়ে বিনোদপুর বাজার, ভদ্রা মোড়, নওদাপাড়া বাজার, লক্ষ্মীপুর মোড়, কাশিয়াডাঙ্গা মোড়সহ নগরীর বিভিন্ন মোড় ও জনবহুল এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়। গান ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ   বাগমারায় কোকোর মৃ’ত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এ সময় রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা শফিক আহমেদ হাসি বলেন, ‘মিজানুর রহমান মিনু একজন পরীক্ষিত নেতা। রাজশাহীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। যুবসমাজ ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ’

শাহানুর ইসলাম মিঠু বলেন, ‘গান ও সাংস্কৃতিক প্রচারণার মাধ্যমে আমরা মানুষের ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে চাই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।’

আরও পড়ুনঃ   দুর্গম চরাঞ্চলে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক নেতা শাহিদ হাসান ভুট্টো, রফিকুল ইসলাম সদর, ফেরদৌস ওয়াহেদ রনি, মোহাম্মদ সাবের আলী, মোহাম্মদ শামসুল আলম সেলিম, হাসান তারেক লিটন, শহিদুল ইসলাম, নূরে আলম সিদ্দিক সেলিম, তৌহিদুল ইসলাম সেলিম, সোহেল আতাহার, আলমগীর কবির রঞ্জু, আব্দুল কুদ্দুস ডলার, তোফাজ্জল হোসেন বাবু, আশরাফুল হক আশরাফ, আখতার জাহান, সেলিম আহমেদ শাকুর, আব্দুস সোবহানসহ আরও অনেক নেতাকর্মী।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, ততই এ ধরনের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম আরও জোরদার করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST