৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

আহত নুর আলম মুন্সি।ছবি : সংগৃহীত

ভাঙ্গা উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নুর আলম মুন্সি (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী আহত অবস্থায় ওই জামায়াত নেতাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা হেলমেট পরে একাধিক মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে এবং এসেই কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে নুর আলম মুন্সীকে কুপিয়ে পালিয়ে যায়।

আহত নুর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির বলে জানা যায়। তার বাড়ি আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে। তিনি জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলার রোকন ইলিয়াস মুন্সির ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নুর আলম বলেন, আমি জামায়াতে ইসলামীর ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনি হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোবাইলে একটি কল আসলে আমি মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলাম। তখন হেলমেট পরা কয়েকজন ব্যক্তি একাধিক মোটরসাইকেলে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় এলোপাতাড়ি কোপ দেয় এবং বলে, ‘তুই আর জামায়াতের প্রার্থীর কাজ করিস না।’সন্ত্রাসীরা সবাই হেলমেট পরার কারণে আমি কাউকে চিনতে পারিনি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, দুপুরে শরীরে আঘাতের ক্ষত নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর আমির মো. এনায়েত হোসেন বলেন, আমাদের আজিমনগর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াতের নেতা নুর আলম নির্বাচনী কাজে নিজ মোটরসাইকেলযোগে মালিগ্রাম আসার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। আমরা এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেব।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, হামলার ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১২

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৪

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৬

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

১৮

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

১৯

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST